ঠিক দেড়বছর আগেও ক্রিকেট দুনিয়ার বড়
দেশগুলোর সঙ্গে জয়-পরাজয়ের হিসাবে বাংলাদেশের সামনে ছিল বিশাল ব্যবধান। তবে
২০১৫ সালের বিশ্বকাপের পর তিনটি হোম সিরিজ সেই ব্যবধান তো ঘুচিয়েছে;
পুনর্জন্ম হলো যেন এক নতুন বাংলাদেশের। ২০১৫ সালের এপ্রিলের সিরিজের আগে
পাকিস্তানের বিরুদ্ধে ৩২ ম্যাচ খেলে ১ জয় ও ৩১ হার ছিল বাংলাদেশের। তিন
ম্যাচের সিরিজের পর ৩৫ ম্যাচ বাংলাদেশের জয় ৪টি, হার ৩১টি।
ম্যানসিটি গার্দিওলার জন্য বড় চ্যালেঞ্জ : পুয়োল
ম্যানচেস্টার
সিটির দায়িত্ব গ্রহণ গার্দিওলার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে বলে
মনে করেন বার্সেলোনার সাবেক অধিনায়ক কার্লোস পুয়োল। ২০০৯ থেকে ২০১১ সাল
পর্যন্ত ক্যাম্প ন্যুতে গার্দিওলার অধীনে থেকে চারটি সফল মৌসুম উপভোগ
করেছেন পুয়োল।
এ
সময় লা লিগার তিনটি ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লাভ করে কাতালান ক্লাব।
এরপর বার্সা ছেড়ে বায়ার্ন মিউনিখে গিয়েও দারুণভাবে সফল হয়েছেন গার্দিওলা।
সেখানে অবস্থান কালীন তিনটি মৌসুমের বুন্দেস লিগার সবগুলো শিরোপা জয় করেছেন
তিনি। যদিও ইউরো মঞ্চের শিরোপা জয় করা হয়নি জার্মান ক্লাবটির।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে কেউই ফেভারিট নয়: মাশরাফি
টাইগার
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দৃষ্টিতে শুক্রবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে
শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কেউই ফেভারিট নয়। প্রথম ওয়ানডের আগে
বুধবার এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এই সিরিজে কেউই ফেভারিট নয়।
সিরিজে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এ জন্য আমরা প্রস্তুত।’
মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তা অনুশীলন
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিরপুরে শেরে
বাংলা স্টেডিয়ামে অনুশীলন সম্পন্ন করেছে। নিরাপত্তা অনুশীলনে ১ প্যারা
কমান্ডো ব্যাটালিয়ন, আর্মি অ্যাভিয়েশন উইং, বাংলাদেশ এয়ার ফোর্স ও
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।
ফিফা সভাপতি : আমি শতভাগ ভাল নই, কিন্তু আমি চোর না
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিয়ে
আলোচনা চলছে দীর্ঘদিন যাবৎ। বিশেষত এই সংগঠনের সাবেক প্রধান সেফ ব্লাটার ও
তার সঙ্গে থাকা সংগঠনটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সঙ্গে জড়িত
থাকার বিষয়টি নিয়ে ক্ষোভ ছিল সারাবিশ্বে। সাংবাদিকদের প্রশ্নের মধ্যে এখনও
আছে সেই ক্ষোভের ছাপ। আর সে কারণেই বর্তমান ফিফা সভাপতি হিসেবে বিষয়টি নিয়ে
মুখ খুললেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা অতীতের সকল দুর্নীতিকে পাশ কাটিয়ে
এগিয়ে যেতে পারবে, নাকি নতুন সভাপতিও দুর্নীতিতে জড়িয়ে যাবেন?
মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজার ৩৩ তম জন্মদিন আজ। ১৯৮৩ সালের ৫ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন।
মাশরাফির জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার মা। অভিনন্দন জানিয়েছেন মাশরাফির অসংখ্য ভক্ত সমর্থকরা।
মাশরাফির জন্মদিন উপলক্ষে মাশরাফি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিকালে কেক কাটা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে জেলা পাবলিক লাইব্রেরিতে।
মাঠে ফিরতে মুখিয়ে আছেন মেসি
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান
কোচ এডগার্ডো বাওজা বলেছেন, দ্রুত লড়াইয়ে ফেরার জন্য মুখিয়ে আছেন লিওনেল
মেসি। গত ২১ সেপ্টেম্বর লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে অনুষ্ঠিত
ম্যাচের দ্বিতীয়ার্ধে নতুন করে ইনজুরির কবলে পড়েন আর্জেন্টাইন সুপার স্টার
মেসি।
Subscribe to:
Posts (Atom)







