কলম্বোর
পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট ম্যাচ জয় করায় বিশ্বজুরে
টাইগার বন্দনা শুরু হয়েছে। নামী দামী সাবেক খেলোয়ার, ক্রিকেট বিশ্লেষক
অনেকেরই নজর পড়েছে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির দিকে।
বাংলাদেশের
ক্রিকেট বিশেষে করে টেস্ট ক্রিকেটে উত্থান নিয়ে ভারতীয় পত্রিকা উইজডেন
ইন্ডিয়া রবিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটির জেষ্ঠ্য সম্পাদক
সৌম্য দাশগুপ্তের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের টেস্ট ক্রিকেটর এই
বদলের পেছনে আছে ‘বিগ থ্রি’র বিশেষ অবদান।







