ওপেনার
হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন ইমরুল কায়েস। তিন ফরম্যাটেই
তামিম ইকবালের সঙ্গী হয়ে খেলেছেন লম্বা সময়। তবে গত কয়েক বছরে পরিবর্তিত
ব্যাটিং অর্ডারেও খেলতে হয়েছে তাকে। এক ধাপ নীচে তথা তিন নম্বরে খেলেছেন
সর্বশেষ দুটি ওয়ানডে, একটি টেস্ট। ওয়ানডে, টেস্টে এ দুটি পজিশনের বাইরে
খেলেননি তিনি। তবে টি-টোয়েন্টিতে চারে ব্যাট করার অভিজ্ঞতাও আছে ৩০ বছর
বয়সী এ ক্রিকেটারের।
শতাব্দীর সেরা বিয়ে!
আর্জেন্টাইন
বিখ্যাত পত্রিকা ক্লারিন শিরোনামটা যথার্থই দিয়েছে- শতাব্দীর সেরা বিয়ে।
হ্যাঁ, শোবিজ থেকে ক্রীড়া জগত্- সাম্প্রতিক সময়ে অন্য কোনো বিয়ে নিয়ে এত
মাতোয়ারা হয়নি বিশ্ব। যেমনটি হয়েছে লিওনেল মেসি এবং আনতেনেল্লো রোকুজ্জোর
বিয়ে নিয়ে। পাঁচ বছর বয়সে পরিচয়। মাধ্যম ছিলেন বাল্যবন্ধু লুকাস
স্কাগলিয়া। বন্ধুর চাচাতো বোন সঙ্গে ‘খেলার সাথী’র সম্পর্কটাই এক সময়ে
প্রণয়ে মোড় নেয়। এরপর তাদের কোল আলোকিত করে এসেছে ফুটফুটে থিয়াগো এবং
মাতেও। জন্ম শহর রোজারিওতে। গত শুক্রবার স্থানী সময় ৭টায় মহাধুমধামে
আনুষ্ঠানিকভাবে বিয়েটাও সেরে নিলেন মেসি এবং রোকুজ্জো।
Subscribe to:
Posts (Atom)







