জয়াবর্ধনের হৃদয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়েছেন বছর দুই আগে। শ্রীলঙ্কান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনের ক্যারিয়ারের সবচেয়ে মধুর সময়ের, গৌরবের উৎস হয়ে আছে বাংলাদেশ। ২০১৪ সালে ঢাকায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ছিলেন শ্রীলঙ্কার হয়ে। প্রায় দুই যুগের বর্ণিল ক্যারিয়ারে এটাই মাহেলার একমাত্র বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের ঘটনা।

টি২০ দলে ফিরলেন গেইল

ভারতের বিপক্ষে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিস গেইল। আগামী ৯ জুলাই কিংস্টোনের সাবিনা পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
 
জ্যামাইকান এই তারকা ওপেনার সর্বশেষ ২০১৬ সালে এপ্রিলে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ম্যাচটিতে ইংল্যান্ডকে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের মত টি২০ বিশ্বকাপের শিরোপা জিতে। টি২০ ফর্মেটে ক্যারিবীয়দের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। চলতি বছরের এপ্রিলে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি টি২০ ক্রিকেটে দশ হাজার রানের কোটা পূর্ণ করেছেন।

ব্যাটিং অর্ডারে ইমরুলের অস্বস্তি

ওপেনার হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন ইমরুল কায়েস। তিন ফরম্যাটেই তামিম ইকবালের সঙ্গী হয়ে খেলেছেন লম্বা সময়। তবে গত কয়েক বছরে পরিবর্তিত ব্যাটিং অর্ডারেও খেলতে হয়েছে তাকে। এক ধাপ নীচে তথা তিন নম্বরে খেলেছেন সর্বশেষ দুটি ওয়ানডে, একটি টেস্ট। ওয়ানডে, টেস্টে এ দুটি পজিশনের বাইরে খেলেননি তিনি। তবে টি-টোয়েন্টিতে চারে ব্যাট করার অভিজ্ঞতাও আছে ৩০ বছর বয়সী এ ক্রিকেটারের।

প্রধান নির্বাচক হিসেবে আরও ছয় মাস থাকছেন জয়সুরিয়া

শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মেয়াদ বাড়লো সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়ার। গত ৩০ জুন নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়েছিলো। এখন তা বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আজ এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ভারতীয় ফুটবলার যখন হালচাষী

ভারতের অন্যতম সেরা উইঙ্গার। গত মৌসুমেও ক্লাবের হয়ে খেলেও প্রচুর গোল করেছিলেন তিনি । সেই ভারতীয় ফুটবলার সি কে বিনীত এখন ফুটবল ছেড়ে কৃষকের ভূমিকায়। কান্নুরে ট্র্যাক্টর চালাচ্ছেন পৈত্রিক জমিতে।

শতাব্দীর সেরা বিয়ে!

আর্জেন্টাইন বিখ্যাত পত্রিকা ক্লারিন শিরোনামটা যথার্থই দিয়েছে- শতাব্দীর সেরা বিয়ে। হ্যাঁ, শোবিজ থেকে ক্রীড়া জগত্- সাম্প্রতিক সময়ে অন্য কোনো বিয়ে নিয়ে এত মাতোয়ারা হয়নি বিশ্ব। যেমনটি হয়েছে লিওনেল মেসি এবং আনতেনেল্লো রোকুজ্জোর বিয়ে নিয়ে। পাঁচ বছর বয়সে পরিচয়। মাধ্যম ছিলেন বাল্যবন্ধু লুকাস স্কাগলিয়া।  বন্ধুর চাচাতো বোন সঙ্গে  ‘খেলার সাথী’র সম্পর্কটাই এক সময়ে প্রণয়ে মোড় নেয়। এরপর তাদের কোল আলোকিত করে এসেছে ফুটফুটে থিয়াগো এবং মাতেও। জন্ম শহর রোজারিওতে। গত শুক্রবার স্থানী সময় ৭টায় মহাধুমধামে আনুষ্ঠানিকভাবে বিয়েটাও সেরে নিলেন মেসি এবং রোকুজ্জো।

জাতীয় দলের ক্রিকেটার সোহানের নতুন ইনিংস শুরু

জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুক্রবার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় ক্রিকেট দলের সদস্য কাজী নুরুল হাসান সোহান। জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এই ক্রিকেটারের বিবাহোত্তর সংবর্ধ্বনায়।
Recent Posts Widget