নতুন নিয়মে সাব্বিরের জরিমানা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে চলাকালীন ম্যাচ আম্পায়ারদের সাথে অসদাচরণের কারণে জরিমানার কবলে পড়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান। ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে সাব্বিরকে। 
 
সেই সাথে আচরণবিধির নতুন নিয়মে দু’টি ‘ডিমেরিট পয়েন্ট’ যোগ হয়েছে সাব্বিরের নামের পাশে।  এক বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলো আফগানিস্তান। এসময় একটি এলবিডব্লু নিয়ে আম্পায়ার শরফুদ্দৌল্লার সাথে অসদাচরন করেন সাব্বির। তা ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নজরে পড়ে। অবশ্য ম্যাচ রেফারির কাছে এমন আচরণের কথা অকপটে স্বীকারও করেন সাব্বির। 

বড় দল হয়ে ওঠার প্রমাণ

এটা সত্যি যে, ম্যাচের সার্বিক পারফরম্যান্স নিয়ে সিনিয়ররা অন্তত কেউই খুব সন্তুষ্ট নন। তারা বলছেন, পারফরম্যান্সে একটা জড়তা ছিল। তারপরও এই যে প্রত্যাবর্তন, সেটা খুব ইঙ্গিতবহ
এতকাল মুদ্রার ভিন্ন পিঠটাই দেখে এসেছে বাংলাদেশ।
 
বড় বড় দলের বিপক্ষে জিততে জিততে ম্যাচ হেরে যাওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে কতবার। কতবার কাছে গিয়ে তরী ডুবেছে তীরে। এই বেশিদিন আগে নয়, ২০১৪ সালেও পাকিস্তানের বিপক্ষে এমন জেতা ম্যাচ হেরেছিলো বাংলাদেশ।

রোনালদোর সামনে রেকর্ডের হাতছানি

ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে বিরল এক রেকর্ডের হাতছানি। চ্যাম্পিয়ন্স লিগে আজ মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে হ্যাটট্রিক পেলে তিনিই হবেন ইউরোপিয় পর্যায়ে গোলের সেঞ্চুরিয়ান।  
ইউরোপীয় পর্যায়ে বর্তমানে ৯৭ গোল করে শীর্ষে আছেন তিনি। এ ক্ষেত্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যার গোলসংখ্যা ৮৯টি। সোমবার খেলাটিতে অংশ নিতে তিনি জার্মানিতে পৌছে গেছেন। যদিও সর্বশেষ লা লিগায় সর্বশেষ খেলায় তার নৈপুণ্য ছিল গড়পড়তা। এ কারণে কোচ জিনেদিন জিদানও তাকে শেষ দিকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন। কোচের এ সিদ্ধান্তে তাকে কিছুটা বেজার হতেও দেখা গেছে। অবশ্য পেশাদার ফুটবলে সাফল্যই চূড়ান্ত কথা। সেক্ষেত্রে রোনালদোর জ¦লে ওঠাই সব কিছুর সমাধান।

New Bangla Movie 2016 | Shooter | By Shakib Khan & Bubly | HD

তিন সংস্করণেই সর্বোচ্চ উইকেট সাকিবের

বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য চূড়ায় উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সাবির নুরির উইকেটটি নিয়ে এখন ক্রিকেটের তিন সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তার।
২০৭ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন আব্দুর রাজ্জাক। আফগানিস্তানের বিপক্ষে ওভারের তৃতীয় বলেই আফগানিস্তানের সাবির নুরিকে এলবিডব্লিউ করে সাকিব ছুঁয়েছেন রাজ্জাককে। টেস্টে সাকিবের শিকার ১৪৭টি, দুইয়ে থাকা মোহাম্মদ রফিকের ১০০টি। টি-টোয়েন্টিতে সাকিব নিয়েছেন ৬৫ উইকেট। দুইয়ে থাকা রাজ্জাকের শিকার ৪৪টি।

নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। 
দুপুরে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তান ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলতে সক্ষম হয়। ফলে ৭ রানে জয় পায় বাংলাদেশ। 
ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল সর্বোচ্চ ৮০ রান করেন। ৬৭ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর ৪৮ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান।  বল হাতে আফগানিস্তানের দৌলত জাদরান ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও রশিদ খান।

আফগানরা দুর্বল নয়, সিরিজ হবে চ্যালেঞ্জিং : হাথুরুসিংহে

আফগানিস্তান কোন দুর্বল প্রতিপক্ষ নয় বলে জানিয়েছেন টাইগার কোচ হাথুরুসিংহে। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে শনিবার তিনি বলেন, আমি মনে করছি সিরিজটি যথেষ্ট চ্যালেঞ্জিং হবে।
 
কোচের কাছে সাংবাদিকরা জানতে চান, এই সিরিজটিকে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন কিনা? তার উত্তরে কোচ বলেন, 'এটা কোন প্রস্তুতি ম্যাচ বা সিরিজ নয়। এটিও ইংল্যান্ড সিরিজের মতই পূর্ণাঙ্গ একটি সিরিজ। এই সিরিজ ইংল্যান্ড সিরিজের থেকে কোন অংশ কম গুরুত্বপূর্ণ নয়।
 
কোচ বলেন, আফগানিস্তানকে খাটো করে দেখার সুযোগ নেই। তারা দুর্বল দল নয়। সাম্প্রতিক সময়ে তারা বিশ্বে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধেও দুর্দান্ত ভাবে পারফর্ম করে যাচ্ছে। তাই আমি মনে করছি বাংলাদেশ-আফগানিস্তানের এই সিরিজটি চ্যালিঞ্জিং হবে।
Recent Posts Widget