ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের গভীর শ্রদ্ধাঞ্জলি

একুশ ফিরে এলো আবার। আরেক ফাল্গুনে। কৃষ্ণচূড়া, চন্দ্রমল্লিকা ফোটার দিনে। একুশ ফিরে আসে বারবার। সাহস ও শক্তির বারতা নিয়ে। মায়ের মুখের ভাষায় কথা বলার অধিকার আদায়ের গরিমা নিয়ে। একুশে ফেব্রুয়ারির ব্যাপ্তি এখন আরও বিশাল। একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যারা বাংলা ভাষা প্রতিষ্ঠায় জীবন বিসর্জন দিয়েছেন, মাতৃভাষার প্রতি তাদের মাতৃত্ববোধের নজির বিরল। তারা চির অমর। অক্ষয় তাদের আত্মত্যাগের স্মৃতি।

বাঙালির মাতৃভাষা রক্ষায় আত্মত্যাগের সেই গৌরবোজ্জ্বল দিন ছিল কাল। এমন দিনে কোনো বাঙালিই অপ্রকাশ্য রাখতে পারে না নিজের আবেগ- ক্রিকেটাররাও পারেননি। এ দিন গোটা জাতি বিনম্র

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন রুবেল ও মুস্তাফিজ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করা হয়েছে। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৬ সদস্যের দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।  ঘোষিত দল অনুযায়ী, টেস্ট দলে ফিরছেন পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। এদের কেউই ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্টের দলে ছিলেন না। মুস্তাফিজ ‘অটোমেটিক চয়েস’ হলেও রুবেল দলে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বল হাতে ভালো নৈপুণ্য প্রদর্শন করায়।

৮ গোলের ম্যাচে শেষ হাসি সিটির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে ৫-৩ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার টুর্নামেন্টের শেষ ১৬ এর লড়াইয়ে ইত্তিহাদ স্টেডিয়ামে অ্যাগুয়েরোর জোড়া গোল ও রহিম স্টার্লিং, জন স্টোন্স ও লেরয় সানের গোলে জয় পায় সিটি।
 
মঙ্গলবার রাতে ২৬ মিনিটে স্টার্লিংয়ের গোলে প্রথম এগিয়ে যায় ম্যানসিটি। সানের বাড়ানো বলে জাল খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার। কিছুক্ষণ পরেই সমতা ফেরাতেও সময় নেয়নি মোনাকো। ৩২ মিনিটে হেড থেকে গোল করে সফরকারীদের স্বস্তি এনে দেন ফ্যালকাও। এরপর আবার গোল। এগিয়ে যায় অতিথিরাই। ম্যাচের ৪০ মিনিটে ফ্যাবিনহোর বানিয়ে দেওয়া বলে মোনাকোকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড কায়লিয়ান ম্বাপ্পে।

দশম আইপিএলের নিলামে বিক্রি ও অবিক্রিত খেলোয়াড় যারা

দশম আইপিএল-এর নিলামের শুরুতেই চমক। ১৪.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। আইপিএল-এর ইতিহাসে স্টোকসই সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার।  এর আগে এই রেকর্ড ছিল শেন ওয়াটসনের দখলে।  তিনি ৯.৫ কোটি টাকা পেয়েছিলেন।
নিলামের প্রথম প্লেয়ার মার্টিন গাপ্টিল। ৫০ লাখ বেস প্রাইজ। বিক্রি হল না।
**২ কোটি টাকা বেস প্রাইজে ইয়ন মর্গ্যানকে কিনে নিল কিংস একাদশ পঞ্জাব।
**১.৫ কোটি বেস প্রাইজ নিয়ে দল পেলেন না অস্ট্রেলিয়ার নাথান লিওন।
**৩০ লখে মানপ্রীত গোনিকে কিনে নিল গুজরাট।
**২.৮ কোটিতে বরুণ অ্যারণকে কিনে নিল পাঞ্জাব।
**নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে বেস প্রাইজ ৫০ লাখে কিনে নিল পাঞ্জাব।
**প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিংহও দল পেলেন না।
**ব্র্যাড হাডিন ও নিরোশান ডিকওয়েলা এই রাউন্ডে দল পেল না।
**ঋষি ধবনকে ৫৫ লখে কিনে নিল কেকেআর।

নিলামের আগেই বড় ধাক্কা খেল কোহলির আরসিবি!

নিলামের আগে আচমকা আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক। বড় ধাক্কা খেল কোহলির রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআরের নজর স্টোকস, ইরফান, রুটদের দিকে। নিলামের আগেই বক্সঅফিস তুঙ্গে ব্রিটিশ তারকাদের। নিলামের মাত্র কয়েকঘণ্টা আগে বড় ধাক্কা খেল কোহলির আরসিবি।

দশম আইপিএল থেকে সরে দাঁড়ালেন অজি স্পিডস্টার মিচেল স্টার্ক। লম্বা ভারত সফরের পর তাকে আইপিএলে নামার অনুমতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে স্টার্ককে হারিয়ে সোমবারের নিলামে নতুন করে জোরে বোলার খুঁজতে ঝাঁপাতে হবে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্সকে। ভাঁড়ারে পুঁজি বাড়ছে আরও ৫ কোটি। নিলামের পূর্বাভাষ বলছে, এমন পরিস্থিতিতে আরও চড়তে পারে রাবাডা-ইশান্তদের বাজার দর। কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স, সঞ্জীব গোয়েঙ্কার পুণে আবার অলরাউন্ডারের সন্ধানে। সঙ্গে শাহরুখের নজর মারকুটে ওপেনারে। এখনও খালি ৪ বিদেশির জায়গা।

নবি ও রশিদকে কিনল মুস্তাফিজের হায়দরাবাদ

পাঁচজন ক্রিকেটার নিলামে অংশ নেওয়ায় শুরুর আগেই আলোচনায় ছিলেন আফগানিস্তানের ক্রিকেটাররা। অধিনায়ক আজগর স্টানিকজাই, মোহাম্মদ নবি, মোহাম্মদ শেহজাদ, রশিদ খান ও দৌলত জারদানদের ওপর দলগুলোর নজর ছিল। এর মধ্যে মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ রশিদের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান শেহজাদ দল না পেলেও চার কোটি রুপিতে বিক্রি হয়েছেন লেগস্পিনার রশিদ। তাঁকে কিনেছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ। এই লেগস্পিনারকে কিনতে চেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সও। তবে চার কোটি রুপিতে শেষ পর্যন্ত রশিদকে দলে ভেড়াল হায়দরাবাদ।

আফগানদের আরেক চমকের নাম মোহাম্মদ নবি। ৩০ লাখ রুপিতে তাঁকেও দিয়ে দলে নিয়েছে হায়দরাবাদ। এ দুজন ছাড়াও প্রবীন তাম্বে, তন্ময় আগারওয়াল ও একলব্য দিভেদিকেও কিনেছে হায়দরাবাদ।

পুনেতে বেন স্টোকস, দিল্লিতে কোরে অ্যান্ডারসন ও ম্যাথুস

অনেক আগে থেকেই আলোচনায় ছিলেন বেন স্টোকস। ধারণা করা হচ্ছিল, এবারের আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হবেন এই ইংলিশ অলরাউন্ডার। হলোও তাই। ১৪ দশমিক ৫ কোটি রুপিতে এই তারকা ক্রিকেটারকে কিনল ধোনির পুনে সুপারজায়ান্টস। বেন স্টোকসকে দলে ভোড়াতে দারুণ তোড়জোড় শুরু করে দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব ও পুনে। শেষমেশ রেকর্ড দামে তাঁকে কিনে নেয় পুনে।

এ ছাড়া নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে কিনে নিয়েছে দিল্লি। এক কোটি রুপিতে তাঁকে ভেড়াল ডেয়ারডেভিলরা। লঙ্কান তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকেও দলে ভেড়াতে সক্ষম হয়েছে দিল্লি। দুই কোটি রুপিতে দিল্লি যাচ্ছেন লঙ্কান অধিনায়ক। দুই কোটি রুপিতে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
Recent Posts Widget