রোনালদোর গোলে শীর্ষস্থান মজবুত করলো রিয়াল

দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে শীর্ষস্থান আরো মজবুত করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
 
একটি করে গোল করেন গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতা।
 
এদিন ম্যাচের প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি কেউই। পরে দ্বিতীয়াধের শুরুতেই লিড পায় ভিয়ারিয়াল। ৫০ মিনিটে ত্রিগুয়েরোসের গোল করেন। এর ছয় মিনিট পরেই লিড দ্বিগুণ হয় স্বাগতিকদের।

‘আমার তো বোলিংও করতে ইচ্ছে হয়’

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন শ্রীলংকা সফরে সিরিজ জেতার ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সম্ভাবনা কাজে লাগাতে চান। তার কিপিং নিয়ে সমালোচনা হচ্ছে। মুশফিক জানালেন, পারলে বোলিংও করতেন। আজ শ্রীলংকা উড়াল দিচ্ছে বাংলাদেশ দল। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের চুম্বক অংশ-
প্রশ্ন : শ্রীলংকার বিপক্ষে সিরিজ জেতার এটাই কি সেরা সুযোগ?

মুশফিক : বলতে পারেন। প্রতিটি সিরিজেই সুযোগ থাকে ভালো কিছু করার। অনেকদিন ধরে ভালো খেলেছেন এমন কয়েকজন ক্রিকেটার তাদের দলে নেই। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও নেই। তবে খেলাটা হবে তাদের দেশে। তারা জানে যে, বাংলাদেশ অনেক দিন ধরে ভালো ক্রিকেট খেলছে। তাই অবশ্যই আমাদের সুযোগ আছে। সব কিছু নির্ভর করছে আমাদের সেরা ক্রিকেট খেলার ওপর।
প্রশ্ন : গল টেস্টের স্মৃতি...!

মুশফিক : গলে স্পিনিং ট্র্যাক হয়। সর্বশেষ আমরা যখন সেখানে খেলেছি, তখন হয়তো ব্যাটিং উইকেট ছিল। আমাদের অনেক কষ্ট করে খেলতে হয়েছে। তারাও স্কোর বোর্ডে বড় রান তুলেছিল। উইকেট যাই হোক, আমরা চেষ্টা করব ফল আমাদের পক্ষে আনার।

মেসির মাইলফলকের ম্যাচে বার্সার জয়

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জার্সিতে চারশো ম্যাচ জয়ের হাতছানি নিয়ে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ।
 
খেলার ৮৬ মিনিটে তার পা থেকেই জয়সূচক গোলটি আসে। দলকে জেতানোর সঙ্গে স্পর্শ করলেন অনন্য এক মাইলফলক।

কোহলির দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি-তামাশা

পুনে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানের পরাজয় ভারতীয় ক্রিকেটের জন্য অনেকটা আকাশ থেকে পাতালে আছড়ে পড়ার মত ঘটনা হয়েছে দাঁড়িয়েছে। বিরাট কোহলির দল তো বটেই, সাবেক যে ভারতীয় তারকারা সিরিজের আগে বর্তমান অস্ট্রেলীয় দলকে তাচ্ছিল্য করছিলেন তাদের নিয়েও টিকা-টিপ্পনীর ঝড় বইছে পত্র-পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে।

সুস্থ হতে অপেক্ষা বাড়ছে মাশরাফির

নিউজিল্যান্ড সফরে শেষ টি-২০ ম্যাচে ফলো থ্রুতে বল থামাতে যেয়ে পেয়েছেন ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে মাশরাফির লেগে যাবে ৫ থেকে ৬ সপ্তাহ, তাৎক্ষণিকভাবে বিসিবি’র প্রধান চিকিৎসক এমন আভাস দিলেও ফিট হয়ে উঠতে অপেক্ষা বাড়ছে বাংলাদেশ দলের ওয়ানডে এবং টি-২০ অধিনায়কের। পুরোপুরি ফিট হয়ে না ওঠায় শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাটিং- বোলিং অনুশীলন শুরু করতে পারেননি মাশরাফি। পরিস্থিতির মুখে ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠতে মাশরাফিকে আরো অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী ‘এরই মধ্যে প্রায় ৬ সপ্তাহ শেষ হয়ে গেছে। তার আঙুল উন্নতির দিকে। ফ্র্যাকশ্চার হওয়া জায়গাটা ধীরে ধীরে ভালোর দিকে। সাধারণত ৬-৭ সপ্তাহের মধ্যে ঠিক হয়। কিন্তু এক্ষেত্রে হয়তো আট সপ্তাহের মতো লেগে যাবে।’ 

বার্সা-রিয়ালকে টপকে শীর্ষে সেভিয়া

রিয়াল বেটিসের বিপক্ষে লা লীগার ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে সেভিয়া। আর এই জয়ে দুই শিরোপাপ্রত্যাশী বার্সোলোনা ও রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সামপাওলির দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ম্যাচটি ২-১ গোলে জিতেছে সেভিয়া। এবারের লীগে তাদের এটি ষষ্ঠদশ জয়। ৩৬তম মিনিটে ডেনমার্কের ডিফেন্ডার রিজা ডুরমিসির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সেভিয়া। ৫৬তম মিনিটে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন ডিফেন্ডার গাব্রিয়েল মের্কাদো। আর ৭৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের ফরোয়ার্ড ভিসেন্তে ইবোরা।

এই জয়ের পর সেভিয়ার পয়েন্ট হলো ২৪ ম্যাচে ৫২। দুই ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও সমান; তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে জিনেদিন জিদানের দল। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ওয়েবসাইট।

লজ্জার হার নিয়ে যা বললেন কোহলি

শেষ পর্যন্ত বিরাট কোহলির এ উল্লাস স্থায়ী হয়নি
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। ৪৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা।
এতে ঘরের মাঠে তিন দিনেই টেস্ট হারের লজ্জা পেল ভারত। প্রথম ইনিংসেও ১০৫ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা। অজিদের স্পিন সামলাতেই ব্যর্থ হয়েছেন ভারতের ব্যাটসম্যানরা।ভারত দুই ইনিংস মিলে মাত্র ৭৪ ওভার ব্যাট করতে পেরেছে।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কোহলি বলেন, জয়টা অস্ট্রেলিয়ারই প্রাপ্য ছিল। কেননা ওরা আগেই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তারা আমাদের শুরু থেকেই চেপে ধরেছিল।
Recent Posts Widget