পয়েন্ট হারালো টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় পয়েন্ট হারালো বাংলাদেশ ক্রিকেট দল। তবে র‌্যাংকিংয়ে অবনতি হয়নি। তিন পয়েন্ট হারালো টাইগাররা। ৬৫ রেটিং পয়েন্ট থেকে ৬২তে নেমে গেল বাংলাদেশ।

'স্লেজিং করতেন শচীনও'

শচীন টেন্ডুলকারকে 'নিপাট ভদ্রলোক' বলে জানে ক্রিকেট দুনিয়া। আর এই নিপাট ভদ্রলোকের ব্যাপারে হাসির ছলে মারাত্মক এক অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা।
 
অজি কিংবদন্তির দাবি, কে বলেছে, শুধু অস্ট্রেলিয়া স্লেজিং করতে পারে! ভারত কি পিছিয়ে স্লেজিংয়ে? এমনকি, স্লেজিং করতে ছাড়তেন না ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীনও, তা সে দেখতে তাকে যতো নিপাট ভালোমানুষ-ই মনে হোক না কেন!

বিমান দুর্ঘটনার পর প্রথম ম্যাচ খেলল শাপেকোয়েন্সে

কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় মূল দলের খেলোয়াড়দের একটি বড় অংশ মারা যাওয়ার আড়াই মাস পর আবারো মাঠে নেমেছে ব্রাজিলিয়ান দল শাপেকোয়েন্সে। ২৯ নভেম্বর কোপা সুদামেরিকা ফাইনালে অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিরুদ্ধে খেলতে কলম্বিয়া যাওয়ার পথে বিমান দুর্ঘটনার শিকার হয়। এ সময় দলটির ১৭ জন খেলোয়াড় ও স্টাফ মারা যায়। বিমানটির মোট ৭১ জন যাত্রী নিহত হয়েছিলেন এই দুর্ঘটনায়।

দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হাতছাড়া বাংলাদেশের মেয়েদের

আগের ম্যাচে ঘুরে দাড়িয়ে সিরিজ বাচিয়েছিলেন রুমানারা। কিন্তু এবার আর হলো না। বুধবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ৩-১ এ সিরিজ হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই শেষ ম্যাচ শুধু আনুষ্ঠানিকতা রক্ষার হয়ে থাকলো।
এদিন প্রোটিয়াদের ছুঁড়ে দেওয়া ২৫২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে সবকটি উইকেট হারিয়ে ১৫৭-তে থামে টাইগ্রেসদের ইনিংস। শুক্রবার পঞ্চম ও শেষ ওডিআই অনুষ্ঠিত হবে।

PSL T20 2017 Schedule & Time Table As Per Bangladesh Time



Total 24 Matches Played in this PSL T20 cricket tournament 2017. Knockout round starts on 28th February while PSL Final 2017 played on 7th March 2017.

Check out below the complete list of Day By Day Matches of upcoming Season 2 for Pakistan super League 2017.

PSL T20 2017 Schedule
For Watching Live Match Just Click Here

ক্ষত নিয়ে ক্রাইস্টচার্চে বাংলাদেশ

নিউজিল্যান্ডের অপরূপ প্রকৃতিও আর টানছে না মুশফিকুরদের। দুর্ভাগ্যের সফরটা শেষ করে দেশে ফিরতে পারলেই যেন বাঁচে বাংলাদেশ দল। বাকি আর একটি ম্যাচ। ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুঃস্বপ্নের সফরের শেষটা রাঙিয়ে রাখার ক্ষীণ আশা নিয়ে কাল ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। ভ্রমণ ক্লান্তি, টানা হারের হতাশা এবং শরীর ও হৃদয়ের টাটকা ক্ষতও সঙ্গী হয়েছে টাইগারদের। প্রায় চারদিন চালকের আসনে থেকেও ওয়েলিংটন টেস্টে অবিশ্বাস্য হার এখনও তাড়া করে ফিরছে সবাইকে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ক্রাইস্টচার্চে পৌঁছে সোজা টিম হোটেলে ঢুকে যান সবাই। কাল অনুশীলন না থাকলেও দলের কয়েকজনের ভাগ্যে বিশ্রাম জোটেনি। ফিজিও ডিন কানওয়ের সঙ্গে ছুটতে হয়েছে হাসপাতালে। বাংলাদেশ দলটাই যে এখন মিনি হাসপাতাল!

'কোহলির থেকে টেন্ডুলকার অনেক ভাল খেলোয়াড়'

বর্তমানে ভারতীয় অধিনায়ক হিসেবে দুর্দান্ত ফর্মে থাকলেও বিরাট কোহলির তুলনায় ভাল খেলোয়াড় হিসেবে কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকেই এগিয়ে রেখেছেন সাবেক পাকিস্তানী ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ।
Recent Posts Widget