মাঠে ফিরছেন মেসি?

প্রায় এক মাস ধরে তিনি মাঠের বাইরে। এই সময় বার্সেলোনার যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে আর্জেন্টিনার। লিওনেল মেসি, বার্সেলোনা আর আর্জেন্টিনার জন্য সুখবর—মাঠে ফিরতে যাচ্ছেন ফুটবলের ‘খুদে জাদুকর’। হয়তো আজই!

আজ স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো লা করুনাকে স্বাগত জানাবে বার্সা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসির মাঠে নামার উজ্জ্বল সম্ভাবনা। স্বয়ং বার্সা কোচ লুইস এনরিকে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বুধবার থেকে লিও (মেসি) দলের সঙ্গে অনুশীলন করছে। এখন তার অবস্থা অনেক ভালো। চোট থেকে ফেরার পর ম্যাচ হোক বা প্র্যাকটিস, প্রত্যেক জায়গায় মানিয়ে নিতে সময় প্রয়োজন। আমি তাই আগামীকাল (আজ) মাঠে নামার সিদ্ধান্ত নিয়ে তার সঙ্গে কথা বলব। তবে তাত্ত্বিকভাবে মনে হচ্ছে সে খেলতে পারবে।’

২০২০ সালে পৃথকভাবে আয়োজিত হবে নারী-পুরুষ টি-২০ বিশ্বকাপ

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী ও পুরুষ টোয়েন্টি-২০ বিশ্বকাপ আসরটি আলাদা আলাদাভাবে আয়োজিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।
 
চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে বেশ কিছু বিষয় নারী ও পুরুষ বিভাগে একত্রেই করার চেষ্টা করা হয়েছে। এমনকি ৩ এপ্রিল কলকাতায় ফাইনাল ম্যাচটিও একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়। কিন্তু অস্ট্রেলিয়ার ঘরোয়া নারী বিগ ব্যাশ লীগ টোয়েন্টি-২০ প্রতিযোগিতাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুরোধে আসন্ন আয়োজনটি পুরুষদের বিশ্বকাপের ছয়মাস আগে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেপ টাউনে আইসিসি'র গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
Recent Posts Widget