ব্যাটিং প্রস্তুতি সেরে নিল টাইগাররা

কলোম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে শ্রীলঙ্কার বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে দারুণ প্রস্তুতি সেরে নিয়েছে টাইগাররা। ৫০ ওভারের ম্যাচে টাইগাররা সংগ্রহ করেছে ৮ উইকেটে ৩৫২ রান। ২ রান বেশি থাকায় ম্যাচে জয় লাভ করেছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ।
টাইগারদের চার ব্যাটসম্যান ফিফটি পেরোনো ইনিংস খেলেছেন। অন্যদিকে বাকী ব্যাটসম্যানরাও ছোট ছোট কার্যকর ইনিংস খেলেন।
সকালে টসে জিতে শ্রীলঙ্কাকে সভাপতি একাদশকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। বীরাক্কোদির ৬৭, কুশল পেরেরার ৬৪, ধনঞ্জয়া ডি সিলভার ৫২ আর থিসারা পেরেরার ৪১ রানে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রান করে শ্রীলঙ্কা সভাপতি একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক লঙ্কান দল ইনিংসের শেষ ১০ ওভারে তোলে ৮৫ রান।

কোহালিকে ‘ট্রাম্প’ বলায় অসি মিডিয়াকে জবাব দিলেন অমিতাভ বচ্চন

ভারতীয় অধিনায়ক বিরাট কোহালির হয়ে এ বার ব্যাট ধরলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। অস্ট্রেলিয়া মিডিয়ার ছোড়া তির তাদের দিকেই ফিরিয়ে দিয়েছেন তিনি।
বিরাট কোহালিকে ‘বিশ্ব ক্রিকেটের ডোনাল্ড ট্রাম্প’ বলে তীব্র কটাক্ষ করেছিল অসি মিডিয়া। বিরাটের হয়ে এ বার টুইটারেই তার জবাব দিলেন অমিতাভ। তবে অবশ্যই ‘বিগ বি’ স্টাইলে। 
বুধবার দুপুরে অমিতাভের টুইট, বিরাট কোহালি যে এক জন বিজেতা এবং (বিশ্ব ক্রিকেটের) প্রেসিডেন্ট তা মেনে নেওয়ার জন্য অজি মিডিয়াকে ধন্যবাদ!

চেতশ্বর পূজারার ক্রিকেটার হওয়ার থ্রিলার গল্প

ভারতীয় ক্রিকেটের নতুন ‘ওয়াল’ চেতশ্বর পূজারা । রাহুল দ্রাবিড়ের পর পূজারাই এখন ভারেতর মিডল অর্ডারের ভরসা। পূজারা শুরুতে ছিলেন অলরাউন্ডার। এখন পুরোদস্তুর ব্যাটসম্যান।চেতেশ্বর পূজারার বেড়ে ওঠার কাহিনি কৈশোরের কোচ কারসন ঘাউরি। মুম্বইয়ের সেই অধ্যায় এক থ্রিলার কাহিনী। কলকাতার দৈনিক আনন্দ বাজারের কলামে উঠে এসেছে সেইসব দিনের কথা। কারসনের ভাষায়,
চলতি সিরিজে ব্যাট হাতে ভারতীয় দলের প্রধান ভরসা হয়ে উঠেছেন পূজারা। রাঁচীতেও ম্যান অব দ্য ম্যাচ। চেতেশ্বর পূজারাকে আমি প্রথম দেখি যখন ওর বয়স দশ বা এগারো হবে। একেবারেই বাচ্চা একটা ছেলে।

আজ জার্মানি ইংল্যান্ড কাল ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নামবে



১৯৮৭ সালের পর নিজেদের মাঠে ইংল্যান্ডকে কখনও হারাতে পারেনি জার্মানি

ক্লাব ফুটবলে আপাতত দুই সপ্তাহের বিরতি। তবে খেলোয়াড়রা দম ফেলার ফুরসত পাবেন না। এ সময়টা তারা ব্যস্ত থাকবেন আন্তর্জাতিক ফুটবলে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও চিলের মতো বড় দলগুলো মাঠে নামবে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে। তার আগেই শুরু হয়ে যাচ্ছে ইউরোপের রোমাঞ্চ। বিশ্বকাপ বাছাইপর্বের অগ্নিপরীক্ষায় নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে জিভে জল আনা এক প্রীতি ম্যাচে আজ দেখা হবে দুই চিরশত্রু জার্মানি ও ইংল্যান্ডের। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে জিওফ হার্স্টের হ্যাটট্রিকে জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের সেই বিতর্কিত জয়ের পর থেকেই এ দু’দলের ম্যাচে থাকে বাড়তি উত্তেজনা। ডর্টমুন্ডে আজও হয়তো আগুন ঝরবে।

বিশ্ব ক্রিকেটের ডোনাল্ড ট্রাম্প কোহলি: অস্ট্রেলিয়া মিডিয়া


অস্ট্রেলিয়া প্লেয়াররা যা বলার তো বলছেনই। সেই ইয়ান হিলি হোক বা মিশেল জনসন। বর্তমান ক্রিকেটার বা প্রাক্তন। সবাই কখনও না কখনও একহাত নিয়েছেম বিরাট কোহালিকে। 
 এ বার সেই তালিকায় যুক্ত হল সেই দেশের মিডিয়াও। ভারত অধিনায়ক বিরাট কোহালিকে তুলনা করা হল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। যদিও এর যোগ্য জবাব দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমকে তিনি দলের সাপোর্ট স্টাফ বললেন।
গাভাস্কার বলেন, ‘আমাদের অস্ট্রেলিয়া মিডিয়াকে এতটাও গুরুত্ব দেওয়ার কিছু হয়নি। ওরা যেটা লিখছে যা দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়া দলের সাপোর্ট স্টাফরা বলছে। ফোকাসটা মাঠের বাইরের ঘটনা থেকে সরিয়ে খেলায় ফিরিয়ে আনা উচিত।’

শততম টেস্ট জয়, ওয়ানডে সিরিজে প্রভাব ফেলবে : মাশরাফি

শততম টেস্ট জয়, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে প্রভাব ফেলবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কলম্বোর পি.সারা ওভালে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ছিলো বাংলাদেশের শততম টেস্ট। ঐ ম্যাচটি ৪ উইকেটে জিতে টাইগাররা। 
 
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট বাজেভাবে হারলেও, দ্বিতীয় টেস্টে দারুন এক জয় দিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে জয়, বাংলাদেশের জন্য অবিস্মরনীয়। কারন ঐ টেস্টটি ছিলো বাংলাদেশের শততম টেস্ট। বাংলাদেশের আগে নিজেদের শততম টেস্ট জিততে পেরেছে মাত্র তিনটি দল। 

সেরাদের কাতারে বাংলাদেশ

বাংলাদেশ বাদে টেস্ট খেলুড়ে নয়টা দেশ আগেই নিজেদের শততম টেস্ট খেলে ফেলেছে। তবে, শততম টেস্টে জিতে যাওয়ার নজির আছে কেবল বাংলাদেশসহ চারটি দেশের। বাকিরা হল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

সেই অর্থে ইতিহাসের মাত্র চতুর্থ অধিনায়ক হিসেবে দেশের শততম টেস্টে জয় পেলেন মুশফিকুর রহিম। তিনি চলে গেলেন অস্ট্রেলিয়ার সিড গ্রেগরি, ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স ও পাকিস্তানের মুশতাক মোহাম্মদের কাতারে। মুশফিক অবশ্য পরিসংখ্যান মতে এমনিতেই টেস্টে বাংলাদেশের সেরা অধিনায়ক। ৩০টির মধ্যে ছয়টিই এসেছে তার নেতৃত্বে।
Recent Posts Widget