বাংলাদেশের ভারত সফরের সূচি চূড়ান্ত



আগস্টে হওয়ার কথা ছিল। কিন্তু ব্যস্ত সূচির কারণে হয়নি। তবে জানানো হয়েছিল ভারতের মাটিতে বাংলাদেশ প্রথমবারের মতো একমাত্র টেস্ট ম্যাচ খেলবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। তবে দিনক্ষণ তখনো চূড়ান্ত করা হয়নি। এবার তাও হয়ে গেল। ফেব্রুয়ারির ৮ তারিখে হায়দরাবাদে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যেকার একমাত্র টেস্ট। ভারতীয় ক্রিকেট

বিপিএলের চতুর্থ আসরে আরো দল বাড়ছে!



বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই ঘোষণা দিয়ে রেখেছে এ বিষয়ে। তবে, জানা গেছে আগামী আসরটা আরো জমজমাট হতে চলেছে। কারণ, বিপিএলের চতুর্থ আসরে বাড়ানো হচ্ছে আরো দুটি দল। মোট আটটি দল নিয়ে অনুষ্ঠিত হতে পারে আগামী আসর। শুধু তাই নয়, বিপিএলকে ছড়িয়ে দেয়া হতে পারে নতুন কোন শহরেও।

২০১২ এবং ২০১৩ সালে পর পর দুটি আসর আয়োজনের পর ফিক্সিং কেলেঙ্কারির কারণে তৃতীয় আসর মাঠে গড়াতে অপেক্ষা করতে হয়েছিল দুই বছর। প্রথম আসরে ছিল ছয়টি বিভাগীয় দল। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেট। পরের মৌসুমে দলের সংখ্যা বেড়ে যায় একটি। নতুন দল হিসেবে যোগ দেয় রংপুর।

তবে সর্বশেষ অনুষ্ঠিত তৃতীয় মৌসুমে সবকিছু ঢেলে সাজানো হয়। ফিক্সিং নিয়ন্ত্রণ এবং খেলোয়াড়দের পাওনার বিষয়গুলো আমলে এনে নতুন করে সাজানো হয় টুর্নামেন্টটি। নতুন দল হিসেবে

‘খালি চোখে তাসকিনের বোলিং ঠিক আছে’



গত মার্চে ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের দায় মাথায় নিয়ে দেশে ফিরে এসেছিলেন আরাফাত সানি ও তাসকিন আহমেদ। তাতে করে বাংলাদেশের বোলিং অ্যাটাক অনেকাংশে দুর্বল হয়ে পড়েছিল। তাই বিশ্বকাপ শেষে গত ঢাকা প্রিমিয়ার লিগে অবৈধ বোলিং অ্যাকশনের বোলারদের বিরুদ্ধে সোচ্চার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা ১১ জন বোলার সন্দেজনক বোলিং অ্যাকশনের কারণে অভিযুক্ত হন। তবে তাসকিন আবাহনীর হয়ে খেললেও সন্দেহজনকের তালিকায় ছিলেন না।

ঈদের আগে মাহবুবুল জাকি’র তত্ত্বাবধানে ডানহাতি এই পেসারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছিল। ঈদের কারণে বেশ কিছুদিন বিরতি ছিল এই পুনর্বাসন প্রক্রিয়ায়। ঈদের পর আবার শুরু হয় তাসকিনের বোলিং অ্যাকশন শুদ্ধ করার প্রক্রিয়া। রোববার মিরপুর স্টেডিয়ামে বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য ওমর খালেদ রুমি। খালি চোখে তাসকিনের বোলিং অ্যাকশন দেখে কোনো সমস্যা মনে হয়নি তার।

গোলাপী বলে খেলতে প্রস্তুতি ম্যাচ



ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট আয়োজনের সম্ভাবনা আরো একটু উজ্জ্বল হয়েছে। আগামী মাসে কাউন্টি দল ওয়ারউইকশায়ার ট্রায়াল ভিত্তিতে এই ধরনের ম্যাচ আয়োজন করবে বলে ঘোষণা দিয়েছে। আর এর মাধ্যমেই গোলাপী বলে টেস্ট আয়োজন নিয়ে আশাবাদী হয়ে উঠেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

এজবাস্টনে ওয়ারউইকশায়ার তাদের দ্বিতীয় একাদশ নিয়ে ফ্লাডলাইটের আলোতে একটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। আগামী ২২-২৪ আগস্ট ওস্টারশায়ারের দ্বিতীয় একদশ দলের বিপক্ষে

নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত মুস্তাফিজ!



শেষ পর্যন্ত ইনজুরি থেকে পূর্ণ পরিত্রাণের জন্য মুস্তাফিজকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীও এই ইংলিশ শল্যবিদের সাথে একমত পোষণ করেছেন। আর এ অস্ত্রোপচার করা হলে দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজের মত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষেও অনিশ্চিত কাটার মাস্টার মুস্তাফিজ।

অস্ত্রোপচার যেখানেই করা হোক না কেন, মুস্তাফিজকে ছয় মাসের মত মাঠের বাইরে থাকতে হবে।

রোনালদোর জন্য জিদানের আক্ষেপ



গত মৌসুমের মাঝপথে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়েছিলেন জিনেদিন জিদান। খাদের কিনারে থাকা দলকে টেনে তুলেছেন তিনি। লস ব্লাঙ্কসদের জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তবে স্প্যানিশ লা লিগায় খুব কাছে গিয়েও ট্রফিটা জিততে পারেননি ফরাসি এই কোচ। এবার হয়তো সেই ঘরে তুলতে মুখিয়ে রয়েছেন তিনি।

আর কিছু দিন পরই শুরু হতে চলেছে ২০১৬-১৭ মৌসুমের খেলা। ইনজুরির কারণে আসন্ন লা লিগার খেলায় শুরুর দিকের ম্যাচ মিস করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি সুপার কাপেও পাওয়া যাবে

মেসি আর ফিরবেই না: পরিবারের দাবি



‘ফিরে আস মেসি’ - শতবর্ষী কোপার ফাইনালে হেরে যাওয়ার পর এমন আকুতি মেসি ভক্তদের। যার রেশ এখনো চলছে। কিন্তু অবসর ভেঙে কি সত্যিই ফিরে আসবেন মেসি? সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার জার্সি গায়ে উরুগুয়ে ও ভেনিজুয়েলার বিরুদ্ধে দেখা যাবে তাকে? তা নিয়ে রয়েছে ঢের সংশয়। সেই সংশয় আরও বাড়িয়ে তুলেছে মেসির পরিবারই। পরিবারের দাবি, মেসি আর ফিরবে না।

গোলডটকম দেয়া সাক্ষাতকারে মেসির পরিবার দাবি করেছে, ‘মেসির কোন পরিকল্পনাই নেই পুনরায় আর্জেন্টিনার জার্সি গায়ে পড়ার। এখন জাতীয় দলের অংশ নয় মেসি।’ 
Recent Posts Widget