রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুনভাবে
চুক্তিবদ্ধ হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। বেলের সঙ্গে রিয়াল চুক্তি
নবায়নের পর থেকে বিষয়টি শোনা যাচ্ছে। বর্তমানে রিয়ালের হয়ে সর্বোচ্চ
পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়েলসের গ্যারেথ বেল। কিন্তু এই সপ্তাহের
মঙ্গলবার তার থেকে বেশি পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ তারকা
ফরোয়ার্ড রোনালদো।
সেলফির জন্য জীবন বাজি রেখে ধোনিকে ধাওয়া নারী ভক্তের!
দিনের
ব্যস্ত সময়ে রাঁচির রাস্তা দিয়ে প্রবল গতিতে ছুটছে একটি গাড়ি। পিছনেই ওই
গাড়ির গতির সঙ্গে প্রাণপণে পাল্লা দেওয়ার চেষ্টায় ধাওয়া করছে একটি
স্কুটি। না, এটা কোনো চোর-পুলিশ খেলা নয়। প্রিয় নায়কের পিছু নিয়েছে এক
নাছোড় ভক্ত। বেশি কিছু না, একটা সেলফি তোলা চাই-ই তার। আর তাই এই পিছু
পিছু ধাওয়া করে যাওয়া!
এসেছিলেন খেলা দেখতে, ফিরলেন গান শুনে
একে তো ছুটির দিন, তার ওপর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)
উদ্বোধনী ম্যাচ। আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া
ভিড়। বড় আশা করে মাঠে খেলা দেখতে এসে অনেকটা হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। কারণ
বৃষ্টির কারণে দুটি ম্যাচের একটিও মাঠে গড়ায়নি।
ফিফা বর্ষসেরা: মেসি-নেইমারসহ ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
পুরনো সিদ্ধান্তে ফিরে গেছে ফিফা। বছরের সেরা ফুটবলারের পুরস্কারটির নাম তাই ফিফা বর্ষসেরা পুরস্কার (ফিফা ফুটবলার অব দ্য ইয়ার)। ২০১৬ সালের ফিফা বর্ষসেরা হবেন কে?
আপাতত সেই ফুটবলারটিকে বাছাই করার জন্য ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যে তালিকায় প্রত্যাশিতভাবেই রয়েছেন মেসি, নেইমার এবং রোনালদোসহ সুয়ারেজরা।।
মাঠে ফিরছেন ‘কাটার মাস্টার' মুস্তাফিজ
২২ গজে আবারও দেখা যাবে জাদুকরী মনোমুগ্ধকর 'কাটার' অ্যাকশন। কারণ কাঁধে অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাওয়া মুস্তাফিজের ২২গজে ফেরার সময় হলো। ইনজুরি আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে দেশের অন্যতম সেরা পেসার ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। আসন্ন নিউজিল্যান্ডের সফরের জন্য প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ২২ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন ‘দ্য ফিজ’।
পরিত্যক্ত ম্যাচ দিয়েই শুরু বিপিএল
শুক্রবার বেলা আড়াইটায় মাঠে গড়ানোর কথা ছিলো ঘরোয়া ক্রিকেটের সবচেয় আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।
তবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামতে পারেনি ব্যাটিংয়ে। বৃষ্টির কারণে একটি বলও গড়ায়নি মাঠে। ফলে পরিত্যক্ত ম্যাচ দিয়েই শুরু হলো এবারের আসর।
শুক্রবার উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরে মুখোমুখি হওয়ার কথা ছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দল রাজশাহী কিংস। এবারের বিপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান নেই। ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ শুরু চতুর্থ বিপিএল
এখন দুনিয়া জুড়েই চলছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যুগ। এর মধ্যে বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হচ্ছে আজ। বলা হয়ে থাকে, আইপিএলের পরই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দর্শকের পছন্দের টি-টোয়েন্টি টুর্নামেন্ট এই বিপিএল। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের খেলা দিয়ে দুপুর আড়াইটায় মাঠে গড়াচ্ছে বিপিএল।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে সাতটি দল—কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস ও বরিশাল বুলস।
Subscribe to:
Posts (Atom)







