জেনে নিন বিপিএলে কে কোন দলে | দেখে নেয়া যাক কেমন হলো বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর স্কোয়াড

চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড। শনিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে প্লেয়ার্স বাই চয়েজ ‘প্লেয়ার্স ড্রাফট’ অনুষ্ঠিত হয়। সেখানে লটারির মাধ্যমে ক্রিকেটার বাছাই করে ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেটার বাছাই প্রক্রিয়ায় এবার প্রথমবারেরমত উপস্থিত ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।

এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকা ডায়নামাইটসের হয়ে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। এছাড়া চিটাগং ভাইকিংসের হয়ে তামিম ইকবাল, খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং বরিশাল বুলসের হয়ে উপস্থিত ছিলেন মুশফিকুর রহীম।

এদিন সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হয় বিপিএলের প্লেয়ার ড্রাফট। শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুরুতেই নতুন দুই ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের মধ্যে ভাগ্য পরীক্ষায় খুলনার পরে খেলোয়াড় নেয়ার সুযোগ পায় রাজশাহী। প্রথমে খেলোয়াড় নেবার সুযোগ পেয়ে খুলনা মোশাররফ হোসেন রুবেল ও শফিউল ইসলামকে দলে ভেড়ায়। এরপর নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজকে নিশ্চিত করে নেয় রাজশাহী।

দেখে নেয়া যাক কেমন হলো বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর স্কোয়াড

BPL 2017 All teams player list | BPL 2017 Squad of All Participating Teams | BPL 2017-18

আজ মাঠে নামছে লিভারপুল-হফেনহেইম

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে আজ মাঠে নামছে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

প্লে অফ রাউন্ডের প্রথম লেগে হফেনহেইমকে ২-১ গোলে হারিয়েছিল তারা। ফিরতি লেগে ফিলিপে কুতিনিয়োকে পাচ্ছেন না ইয়ুর্গেন ক্লপ। তবে তাতে খুব বেশি চিন্তিত নন অলরেড ম্যানেজার। 

এবার বিপিএল ক্রিকেটের পর্দা উঠছে সিলেটে

বন্যার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরের উদ্বোধনী ম্যাচ হবে সিলেটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

এবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান রাখা হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি। ২ নভেম্বর মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর। 

ঢাকা এবং চট্টগামের পর তৃতীয় ভেন্যু হিসেবে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। বরিশাল এই আসরে অংশ নেবে তা নিশ্চিত। এই আসরে নতুন আইকন হিসেবে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান।

নিষেধাজ্ঞার বিপক্ষে রোনালদোর আপিল বাতিল

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রেফারীকে ধাক্কা দেবার অপরাধে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তারকা এই স্ট্রাইকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মাদ্রিদের করা ফাইনাল আপিল স্প্যানিশ এডমিনিস্ট্রেটিভ স্পোর্টস কোর্ট (টিএডি) মঙ্গলবার বাতিল করে দিয়েছে। টিএডি এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

পাকিস্তানে ক্রিকেট ফেরায় খুশি ওয়াসিম আকরাম

ওয়েস্ট ইন্ডিজ রাজি হওয়ায় আগামী নভেম্বরে একটি টি-২০ সিরিজ দিয়ে পাকিস্তানের মাটিতে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী মাসে শ্রীলংকা এবং বিশ্ব একাদশ লাহোরে একটি তিন ম্যাচের টি-২০ সিরিজ ছাড়া নভেম্বরে ক্যারিবীয় দলের সফরের বিষয়টি সোমবার নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এমন সংবাদ পেয়েই দেশটির সাবেক গ্রেট টুইটার হাতে তুলে নিয়েছেন এবং দীর্ঘ নয় বছর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ২০০৯ সালে শ্রীলংকাদল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে টেস্ট দলগুলো পাকিস্তান সফর বর্জন করে আসছে।
 
 
টুইট বার্তায় আকরাম লিখেছেন,‘আমি সামনে থেকে আমার নায়কদের খেলা দেখে বড় হয়েছি। এখন বর্তমান প্রজন্মও একই ভাবে দেখার সুযোগ পাবে, ইনশাল্লাহ পাকিস্তানে ক্রিকেট ফিরছে।’
Recent Posts Widget