কোচ জিদানেই বেশি মুগ্ধতা রোনালদোর

খেলোয়াড় জিদানের চেয়ে কোচ জিদানেরই নিজে বড় ভক্ত বলে জানালেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
 
গত সপ্তাহে এক সাক্ষাতকারে জিদানের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন রোনালদো। তিনি বলেন, ‘জিদানের সঙ্গ আমার সম্পর্কটা দারুণ। তিনি খেলোয়াড় থাকার সময় থেকেই আমি তার ভক্ত। আর কোচ হওয়ার পর তো আরো বেশি। তিনি একজন দারুণ মানুষ। কোচ হিসেবে নিজেকে অনেক উপরে নিয়ে যাবেন তিনি।’

রংপুরকে মাটিতে নামালো রাজশাহী

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে ১২ রানে হারালো রাজশাহী কিংস। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে ব্যাট করতে নেমে ড্যারেন স্যামি ও সাব্বির রহমানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ১৬২ রান করে।
 
জবাবে ব্যাট করতে নেমে রংপুরের মোহাম্মদ মিঠুন অর্ধশতক হাঁকালেও ৫ উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে ১৫০ রানে। এর আগে ব্যাট হাতে ঝড় তোলেন রাজশাহীর দলপতি ক্যারিবীয়ান তারকা ড্যারেন স্যামি।

বরিশালকে ৬ উইকেটে হারালো খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল বুলসকে ৬ উইকেটে হারালো খুলনা টাইটান্স। শুক্রবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ১২০ রানের টার্গেট দেয় মুশফিকুর রহিমের বরিশাল বুলস।
 
জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা
 
১২০ রানের সহজ টার্গেটে ব্যাট করতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা। দলের হয়ে ব্যাটিং শুরু করেন তাইবুর রহমান ও হাসানুজ্জামান। ওপেনার হাসানুজ্জামানকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তাইজুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারে বোল্ড হওয়ার আগে খুলনার এই ওপেনার করেন ৪ রান। ইনিংসের চতুর্থ ওভারে বিদায় নেন রিকি ওয়েসেলস। রুম্মন রইসের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫ রান। দলীয় ১৬ রানের মাথায় দুই উইকেট হারায় খুলনা।

দুঃসময়ে পাশে থাকার জন্য সবাইকে কৃতজ্ঞতা নাফিসা কামালের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে অনেকটাই বিবর্ণ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরের শুরু থেকেই শুধু হারের মুখ দেখে আসছিলো মাশরাফি বিন মর্তুজার দলটি। দল নিয়ে শুরু হয় বিতর্কও। গুঞ্জন ওঠে মালিকপক্ষের সঙ্গে অধিনায়ক মাশরাফির দ্বন্দ্ব নিয়েও। অবশেষে শনিবার জয় পেয়েছে কুমিল্লা।
 
জয়ের পর বাংলাদেশের একটি গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে কিছু কথা জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। তার দুঃসময়ে পাশে থাকার জন্য ভক্ত ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানান তিনি।

আবারো হারের বৃত্তে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারো হারের মুখ দেখলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংসের কাছে ৬ উইকেটে হেরে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
 
এদিন টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার খালিদ লতিফের ৭৬ ও আহমেদ শেহজাদের অপরাজিত ৪০ রানের উপর ভর করে ১৮৩ রান করে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং।

তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং

ষষ্ঠ বোলার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে পাঁচ উইকেট পেলেন তাসকিন আহমেদ। বিপিএল ও নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পেলেন ২১ বছর বয়সী এই পেসার। শুক্রবার চিটাগং ভাইকিংসের এই ডানহাতি পেসার ৩১ রানে পাঁচ উইকেট নিয়েছেন। তার অসাধারণ বোলিংয়েই রাজশাহী কিংসকে ১৯ রানে হারিয়েছে তামিম ইকবালের দল।

কুমিল্লাকে ৯ উইকেটে হারালো রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারালো রংপুর রাইডার্স। শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ১২২ রান করে কুমিল্লা। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স।
 
দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার মোহাম্মদ শেহজাদ। ৪৯ বলে ২টি চার ও তিনটি ছক্কায় অপরাজিত থাকেন তিনি। কুমিল্লার হয়ে একমাত্র উইকেটটি নেন মাশরাফি বিন মর্তুজা।
Recent Posts Widget